মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক এশিয়া ১০ শতাংশ লভ্যাংশ দেবে

বুধবার, ২৭ মার্চ ২০১৯   প্রিন্ট   ১৩৭৪ বার পঠিত

ব্যাংক এশিয়া ১০ শতাংশ লভ্যাংশ দেবে

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়। লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ঢাকা লেডিস ক্লাবে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।

সমাপ্ত হিসাব বছরে সম্মিলিতভাবে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। ২০১৭ হিসাব বছরে সম্মিলিত ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা। গেল বছর সম্মিলিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com