|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ম্যাকসন স্পিনিং

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২৮৯ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ম্যাকসন স্পিনিং

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ম্যাকসন স্পিনিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.৬৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ২০ পয়সা।

গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২১.১৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা।

১৪.৪২ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কে অ্যান্ড কিউ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৪৪ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩৫ টাকা ৩০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩.৫৯ শতাংশ, লাভেলো আইস্ক্রিমের ১২.২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ্১২.১৭ শতাংশ, ইনটেক অনলাইনের ১১.৯১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১.৪৪ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ১১.৩২ শতাংশ এবং ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের ১০.৯৭ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com