বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ প্রিন্ট ৬৫০ বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের ৬ষ্ঠ সভা বৃহষ্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ.’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও শরি’আহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোস্তফা আজাদ চৌধুরী, কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী পিএইচডি, ফিকহ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ., এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
সভায় কোম্পানির শরি’আহ্ বাই লজ, শরি’আহ্ অপারেশন গাইডলাইন, ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শরি’আহ্ বাস্তবায়নে অগ্রগতির প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। কোম্পানির শরি’আহ্ বাই লজ এবং শরি’আহ্ অপারেশন গাইডলাইন পরবর্তীতে প্রয়োজনে সংশোধন করা যেতে পারে মর্মে সভায় সকলে ঐকমত্য পোষণ করেন।
সভায় আরোও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।
Posted ০৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন