রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২২৭ বার পঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে দেশে ইসলামী বীমার উন্নয়ন-অগ্রগতি ও সুশৃঙ্খল পরিবেশ আনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরোমের আহ্বায়ক ড. আ. ই. ম. নেছার উদ্দিন।

সভা সঞ্চালনা করেন ফোরোমের সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণঅভ্যুত্থানের ফসল বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

বাংলাদেশ তাকাফুল ফোরাম  সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপনপূর্বক এই আন্দোলনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দেশে ইসলামী বীমা নানা বৈষম্যের শিকার, এজন্য অর্থমন্ত্রণালয়, আইডিআরএ সহ সরকারি/বেসরকারি সংস্থা/দপ্তরে ইসলামী বীমার বিভাগ/শাখা চালু করার জন্য সভায় আহ্বান জানানো হয়। সভায় বীমা আইন ২০১০ এর আদলে প্রস্তাবিত ইসলামী বীমার বিধিমালা অনতিবিলম্বে অনুমোদন করে ইসলামী বীমার যথাযথ নীতিমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com