অনলাইন ডেস্ক
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৩১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং এবং সোনালী আঁশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মতিন স্পিনিং : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
সোনালী আঁশ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com