শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শরীয়তপুরে পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৩১ বার পঠিত

শরীয়তপুরে পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  শরীয়তপুর  অঞ্চলের  বীমা গ্রাহকের ২ কোটি ৩৬ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী)  সকালে শরীয়তপুর দুবাই প্লাজায়  এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়েরের সভাপতিত্বে ব্যবসা  উন্নয়ন  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্টোল) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের  উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, জেনারেল ম্যানেজার সোহানুর রহমান সুরুজ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ নান্নু মৃধা প্রমুখ।

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ৩৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box

Posted ০৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com