|

Advertisement
×

বেগম ফওজিয়া সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

বেগম ফওজিয়া সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)’র প্রতিষ্ঠাতা, প্রখ্যাত বীমাবিদ প্রয়াত এম এ সামাদের সহধর্মিনী বেগম ফওজিয়া সামাদের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৪৯ সালে প্রকাশিত প্রথম বাংলা শিশু-কিশোর মাসিক ম্যাগাজিন ‘মিনার’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে তিনি নিয়মিত প্রকাশনার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে ঢাকায় তার ধানমন্ডিস্থ বাড়িতে সাহসিকতার সহিত মুক্তিযোদ্ধাদের আনা প্রথম অস্ত্র চালান মজুদ রাখা হয় এবং সেই সময় তার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের অভয় ও নির্ভরশীল স্থান। ১৯৭৩ সাল হতে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৩৮ বছর ঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী থাকা অবস্থায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- বঞ্চিত শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে কমিউনিটি স্কুল ‘কুসুমকলি’। যা আজও চলমান। তিনি জীবদ্দশায় নানাবিধ মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার সুষ্ঠু পরিকল্পনায় প্রতিষ্ঠিত ঢাকা লেডিস ক্লাব আজও সমাজে মানব সেবায় দৃষ্টান্ত রেখে চলছে।

প্রয়াত বেগম ফওজিয়া সামাদ ১৯২৯ সালে সিলেট জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ২৫ এপ্রিল সিঙ্গাপুরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ, মেয়ে ফ্যান্সি সামাদ, তমজু সামাদ এবং সাবরিনা সামাদ।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com