শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
৩৫ জীবন বীমা কোম্পানির তহবিল ৩৬ হাজার কোটি টাকা

লাইফ ফান্ড বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৯ মে ২০২৫   প্রিন্ট   ১৬৩৬ বার পঠিত

লাইফ ফান্ড বাড়ছে

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির লাইফ ফান্ড বা জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৫৭ কোটি ৭৩ লক্ষ টাকা।

খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৫ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড ছিল ৩৫ হাজার ৫৪২ কোটি টাকা (অনিরীক্ষিত), ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার ৬৩৯ কোটি টাকা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৪ সালে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২০ কোটি ৯৭ লক্ষ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড ১৪০ কোটি ৮৪ লক্ষ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩০ কোটি ৫৩ লক্ষ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৬১ কোটি ৮৫ লক্ষ, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪২ কোটি ১৯ লক্ষ, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৪৬ লক্ষ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৬৭ কোটি ৮৪ লক্ষ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩৯০৯ কোটি, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স এক কোটি ৪৪ লক্ষ, ফারইস্ট ইসলামি লাইফ ১৩৯ কোটি ৩৯ লক্ষ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ৬৫০ কোটি ৬৭ লক্ষ, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫৭ কোটি ১৭ লক্ষ, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ৮৮ লক্ষ, জীবন বীমা কর্পোরেশন ২৮৭৯ কোটি ৪৯ লক্ষ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড ৪০ কোটি ৪৫ লক্ষ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৫৯৯ কোটি ২৬ লক্ষ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১০৩ কোটি ৫০ লক্ষ, মেটলাইফ বাংলাদেশ ১৫৪৮১ কোটি ৩৫ লক্ষ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৫৯৭৩ কোটি, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ১৩ কোটি ৫৬ লক্ষ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৯১ কোটি ৩০ লক্ষ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ১৫৪২ কোটি ১৮, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৬৬৩ কোটি ৪০ লক্ষ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭৪৯ কোটি ৩৮ লক্ষ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮২ কোটি ৫৫ লক্ষ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৮০ লক্ষ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৫০১ কোটি ১৭ লক্ষ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৬৯৩ কোটি ৫৪ লক্ষ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স এক কোটি ৯০ লক্ষ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৭৩৭ কোটি ৩৯ লক্ষ, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ৯৭ কোটি ৮৩ লক্ষ, সানলাইফ ইন্স্যুরেন্স ৫৮ কোটি ৪৭ লক্ষ, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৯২ লক্ষ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪০ কোটি ০৫ লক্ষ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৬ কোটি ৮৪ লক্ষ টাকা।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স তথ্য সরবরাহ না করায় এই হিসাবে তা যুক্ত করতে পারেনি আইডিআরএ। তবে ২০২৩ সালের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী গোল্ডেন লাইফের লাইফ ফান্ড ছিল ৪০ কোটি ২২ লক্ষ টাকা।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com