নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ জুন ২০২৫ প্রিন্ট ২৩৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) সংশোধিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রকাশিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে হিসাবজনিত ভুল থাকায় তা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৯৪ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিল মাইনাস ০৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল মাইনাস ২৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।
Posted ০২:০১ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com