|

Advertisement
×

আফগানিস্তানে ওষুধ রপ্তানির সিদ্ধান্ত ইন্দো-বাংলা ফার্মার

বুধবার, ০৯ জুলাই ২০২৫   প্রিন্ট   ৩৬২ বার পঠিত

আফগানিস্তানে ওষুধ রপ্তানির সিদ্ধান্ত ইন্দো-বাংলা ফার্মার

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ আফগানিস্তানে ওষুধ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ওই দেশের একটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসই জানিয়েছে, আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সমঝোতা সাক্ষর হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এক্ষেত্রে সালার ইউসুফজাই ফার্মা একক প্রতিনিধি বা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, যা ১৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এই সমঝোতার আওতায় নিয়মিত রপ্তানির পরিকল্পনায় প্রতি শিপমিন্টে দেড় লাখ ডলারের ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এই রপ্তানি কার্যক্রম ৪০ শতাংশ অগ্রিম প্রদান ও ৬০ শতাংশ শিপমেন্ট পূর্ব প্রদানের মাধ্যমে সম্পন্ন হবে।

এতে করে কোম্পানিটি আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এছাড়া, বৈদেশিক মুদ্রা অর্জন ও দীর্ঘমেয়াদে ব্যবসা প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com