Ad
x

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে শুক্রবার

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ১৫৬৬ বার পঠিত

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে শুক্রবার

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। পহেলা বৈশাখের দিন প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই নায়িকা। শোনা যাচ্ছে আগামীকাল শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন তারা।

বুধবার ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, কাউকে না জানিয়ে চুপিচুপি বাগদান হয়েছে রোশন-শ্রাবন্তীর। শুক্রবারই বিয়ে করবেন তারা।

জানা গেছে, কলকাতায় নয়, বিয়ের অনুষ্ঠান হচ্ছে চণ্ডীগড়ে রোশনের বাড়িতে। এরই মধ্যে নাকি ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গেছেন রোশন-শ্রাবন্তী। বিয়ের আনুষ্ঠানিকতার এক সপ্তাহ পরে কলকাতায় ফিরবেন তারা।

গেল সোমবার এ জুটির বাগদান হয়েছে তপসিয়ারই একটি বিলাসবহুল রেস্তোরাঁয়। সেখানে রুপালি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। আর রোশনের পরনে ছিল ব্লেজ়ার-সুট।

এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ওর নাম ঝিনুক। মায়ের সঙ্গেই সে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর। তার পরেই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।

রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজ়ার। তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দু’জনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রোশন এবং নিজের বাবা-মায়ের সঙ্গে দোলের উৎসব উদ্যাপনও করেছিলেন শ্রাবন্তী।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com