বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ২৬ জুন

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৯২১ বার পঠিত

সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ২৬ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৬০ টাকা এবং ৫টি সাধারণ শেয়ার পাবেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। আর রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ১২ মে।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৩০ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সা।

ডিএসই জানায়, লভ্যাংশ ঘোষণার কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ০১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com