নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ১৭১ বার পঠিত
২০২৪ সালের প্রথমার্ধে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো’স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (আইসিসিএবি)-এর আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে দেশের সকল লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্যামেলকোদের সমন্বয়ে এই অ্যাসোসিয়েশনটি গঠিত হয়। বর্তমানে সংগঠনটিতে ২২ জন নির্বাহী সদস্য রয়েছেন।
আইসিসিএবি মূলত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে অ্যান্টি মানি লন্ডারিং (AML) এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (CFT) সংক্রান্ত কমপ্লায়েন্স নিশ্চিতকরণে দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, বিভিন্ন কোম্পানির ক্যামেলকোদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও অ্যাসোসিয়েশনটি সক্রিয় ভূমিকা পালন করে।
২০২৪ ও ২০২৫ সালে আইসিসিএবি কর্তৃক আয়োজিত হয়েছে ক্যামেলকো কনফারেন্স, ব্যামেলকো কনফারেন্স, এবং ডেপুটি ক্যামেলকো কনফারেন্স—যার মাধ্যমে AML ও CFT বিষয়ে জ্ঞান বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকল বিধি-বিধান সম্পর্কে হালনাগাদ ধারণা প্রদান করা হয়েছে।
সম্প্রতি, ১৯ ও ২০ সেপ্টেম্বর কক্সবাজারে “ক্যামেলকো কনফারেন্স ২০২৫” অনুষ্ঠিত হয়, যা বিএফআইইউ’র উদ্যোগে এবং আইসিসিএবি’র সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়। উক্ত কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের উপস্থিতি এবং AML ও CFT বিষয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা কনফারেন্সকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
এছাড়াও, কনফারেন্সে উপস্থিত আইডিআরএ’র সম্মানিত সদস্যবৃন্দ, বিআইএ প্রেসিডেন্ট, ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বিএফআইইউ’র হেড ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সকল লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইওগণ, ক্যামেলকো ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিদের প্রতিও আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা বিশ্বাস করি, রেগুলেটরি কম্প্লায়েন্স পরিপালনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং দেশের টেকসই উন্নয়ন তরান্বিত হবে।
Posted ০৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com