নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩২৫ বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর, ২০২৫ থেকে ১ জানুয়ারি, ২০২৬) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৩৫ শতাংশ।
শনিবার (৩ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৬৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৬৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ।
এর আগের সপ্তাহের শুরুতে (১৪ থেকে ১৮ ডিসেম্বর) পিই রেশিও ছিল ৮.৫৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৬৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৮ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৩৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.২৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.১২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ৮.৯৯ পয়েন্টে, আর্থিক খাতে ৯.৮৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০.৮৫ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.২৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.২৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৫৮ পয়েন্ট;
ভ্রমণ ও অবকাশ খাতে ১৩.০৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.৩৫ পয়েন্ট, আইটি খাতে ১৪.৪৫ পয়েন্ট, বিবিধ খাতে ১৫.০৬ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৬.০৫ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৪১ পয়েন্ট, পাট খাতে ২৭.০৫ পয়েন্ট, ট্যানারি খাতে ৬০.৪৩ পয়েন্ট এবং সিরামিক খাতে ৮৬.৪৯ পয়েন্টে অবস্থান করছে।
Posted ০৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com