বিজ্ঞপ্তি
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ২৭২ বার পঠিত
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংকের সাথে এক নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির ফলে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা খুব সহজেই ডাচ-বাংলা ব্যাংকের রকেট (Rocket)এবং নেক্সাসপে (Nexus Pay) অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, বিশেষ অতিথি ছিলেন মো. শাহাদাত হোসাইন, ডি এম ডি- ডাচ-বাংলা ব্যাংক, সহ আহমেদ শামছুল হুদা, ন্যাশনাল বিজনেস ম্যানেজার (রকেট) হেড অফ মোবাইল ব্যাংকিং ডিভিশন-ডাচ-বাংলা ব্যাংক ও রজত চন্দ্র পোদ্দার, হেড অফ ডিস্ট্রিবিউশন (রকেট) এবং সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ০৩:৩২ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com