শনিবার ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন একই পরিবারের। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা গাজীপুরের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। এসময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় হঠাৎ করেই টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের ট্রেন চলে আসে। পরে রেললাইনে বসে থাকা যাত্রীরা খেয়াল না করায় ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।