|

Advertisement
×

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১৮২ বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে মো. রমজান মিয়ার মরণোত্তর মৃত্যুদাবির চেক তার সহধর্মিণীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি রংপুরের ছোট মন্থনা এলাকায় মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। মো. রমজান মিয়া ছিলেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের অফিস পিয়ন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি তার সহধর্মিণীকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com