বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লভ্যাংশ দিচ্ছে না ইসলামী ব্যাংক, এজিএ ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৪৯ বার পঠিত

লভ্যাংশ দিচ্ছে না ইসলামী ব্যাংক, এজিএ ২৬ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি ২০২৫ সালের আর্থিক ফলাফল পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিসেম্বর ৩১, ২০২৫ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫২ পয়সা।

এই সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ উপস্থাপন করা হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

বাজার সংশ্লিষ্টদের মতে, লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক অবস্থার দিকেও ইঙ্গিত বহন করে।

Facebook Comments Box
×

Posted ০৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com