|

Advertisement
×

উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৮২ বার পঠিত

উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ অক্টোবর উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে এই ব্যাংকটি ২৬ ও ২৭ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ইজিএমে কোম্পানিটি নাম পরিবর্তন, মূলধন বাড়ানো এবং সংঘস্বারকের সংশোধনী করতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে। এ কারণে কোম্পানিটি ইজিএম অনুষ্ঠান করবে।

ব্যাংকটি তাদের বর্তমান উত্তরা ব্যাংক লিমিটেডের পরিবর্তে উত্তরা ব্যাংক পিলসি নাম রাখবে এবং অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা পরযন্ত বাড়াবে। ব্যাংকটির সংঘস্মারকে কিছু সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তরা ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com