|

Advertisement
×

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, বেঙ্গল উইন্ডসর এবং হামিদ ফেব্রিক্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ন্যাশনাল ফিড মিল: কোম্পানিটিকে ‘বিবিবি’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বেঙ্গল উইন্ডসর: কোম্পানিটিকে ‘এএ-২’ এবং ‘এসটি-২’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

হামিদ ফেব্রিক্স: কোম্পানিটিকে ‘এএ-৩’ এবং ‘এসটি-২’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০২ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com