|

Advertisement
×

ম্যারিকো বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত

সোমবার, ২৬ জুলাই ২০২১   প্রিন্ট   ৩৯৫ বার পঠিত

ম্যারিকো বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার সকাল ১০ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান সুগাক্ত গুপ্ত। এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালকগন, উর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব ক্রিস্টাবেল র‌্যানডল্ফ।

সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোকপাত করেন পরিচালকবৃন্দ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয় হয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা, যা আগের বছর ছিল ৯৮০ কোটি টাকা। এছাড়া মোট মুনাফা হয়েছে ৬৬৭ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫৬৬ কোটি টাকা এবং নিট মুনাফা হয়েছে ৩১১ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৬৫ কোটি টাকা। আবার এ সময়ে কোম্পানির অন্যান্য আয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকা। আগের বছর এ খাতে আয় ছিল মাত্র ১ কোটি টাকা।

উল্লিখিত সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৯ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৫০০ কোটি টাকা। আবার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৮.৬৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ৫১.৯৫ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল যথাক্রমে ৮৪.০১ টাকা এবং ৪৪.০৫ টাকা।

সমাপ্ত বছরের ব্যবসায়িক কার্যক্রম ও মুনাফার উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৯০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য কর্মসূচীর সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০২:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com