বিজ্ঞপ্তি | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 478 বার পঠিত
গর্ভবতী মহিলা, সন্তান প্রসবকারী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়ক সরঞ্জাম প্রদান করেছে রোটারি ক্লাব অব মতিঝিল।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যেমে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য ও প্রশিক্ষণ (আজিমপুর,ঢাকা) প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা সহায়ক ফিটাল ডপলার মেশিন, পালস অক্সিমিটার, নেবুলাইজার সহ ৫ ধরনের চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. ছেহেলী নার্গিস ও প্রতিষ্ঠানের সমাজ সেবা কর্মকর্তা শিখা সরকার এবং রোটারি ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট এস এম মইনুল ইসলাম, ডিরেক্টর (ক্লাব প্রোজেক্ট) সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন ও সদস্য ডা. ইফাত আরা বেগম উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক ডা. ছেহেলী নার্গিস আর্থিকভাবে অসচ্ছল গর্ভবতী মহিলা, সন্তান প্রসবকারী মা ও শিশুদের সঠিক রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য এই উদ্যোগ গ্রহণের জন্য রোটারি ক্লাব অব মতিঝিলের সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
রোটারি ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট এস এম মইনুল ইসলাম এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ করে দেয়ার জন্য উক্ত প্রতিষ্ঠানের পরিচালকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই ধরনের আরও প্রকল্প গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৭:৪০ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy