নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ মার্চ ২০২৬ প্রিন্ট ১০১ বার পঠিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি থেকে প্রায় ২৩ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুখমিলা জামান ও ইউসিবি’র কয়েক কর্মকর্তাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মাসের ২৫ তারিখে এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। চার্জশিটভূক্ত আসামীরা অধিকাংশই ইউসিবি’র সাবেক কর্মকর্তা হলেও একজন বর্তমান কর্মকর্তার নামও রয়েছে তালিকাতে। এ বিষয়ে ইউসিবি কর্তৃপক্ষের মন্তব্য নেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ও জনসংযোগ বিভাগ প্রধানকে ফোন করলে তারা ফোন ধরেননি এবং ক্ষুদে বার্তা পাঠালেও রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন উত্তর দেননি।
দুদকের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আসামিরা ব্যাংকের কর্মকর্তার যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে দেখা গেছে, ‘প্রোগ্রেসিভ ট্রেডিং’ নামক একটি ভুয়া বা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ঋণ নেওয়া হয়। এই ঋণের টাকা পরবর্তীতে বিভিন্ন স্তরে স্থানান্তর করে ‘আরামিট গ্রুপ’-এর সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এবং একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়। অভিযোগ রয়েছে যে, পাচারকৃত এই অর্থ দিয়ে সাবেক মন্ত্রী লন্ডনে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।
অনুমোদিত চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন: ১. সাইফুজ্জামান চৌধুরী (সাবেক ভূমিমন্ত্রী), ২. রুখমিলা জামান (সাবেক চেয়ারম্যান) ইউসিবি পিএলসি (সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী), ৩. মোহাম্মদ হোছাইন চৌধুরী (স্বত্বাধিকারী, প্রোগ্রেসিভ ট্রেডিং), ৪. শ্রাবন্তী মজুমদার (সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ইউসিবি পিএলসি), ৫. মুঝায়োনা সিদ্দিকা (সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে এসইও, ইউসিবি পিএলসি), ৬. মোহাম্মদ গোলাম রাকিব (সাবেক এভিপি ও ক্রেডিট অফিসার, ইউসিবি পিএলসি), ৭. মোসাদ্দেক মো. ইউসুফ (সাবেক এফএভিপি ও ম্যানেজার অপারেশন, ইউসিবি পিএলসি), ৮. আলমগীর কবির (সাবেক এফভিপি ও শাখা প্রধান, ইউসিবি পিএলসি), ৯. মো. আব্দুল আজিজ (স্বত্বাধিকারী, ইম্পেরিয়াল ট্রেডিং), ১০. মো. ইয়াছিনুর রহমান (পিয়ন, আরামিট সিমেন্ট পিএলসি) ১১. ইউনুছ আহমদ (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি ), ১২. এম এ সবুর (সাবেক চেয়ারম্যান, আরএমসি (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), ইউসিবি পিএলসি, ১৩. হাজী আবু কালাম (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি) ১৪. নুরুল ইসলাম চৌধুরী (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ১৫. বজল আহমেদ বাবুল (সাবেক ভাইস চেয়ারম্যান, ইউসিবি পিএলসি) ১৬. আসিফুজ্জামান চৌধুরী (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ১৭. রোকসানা জামান চৌধুরী (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি) ১৮. বশির আহমেদ (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ১৯. সৈয়দ কামরুজ্জামান (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ২০. মো: শাহ আলম (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ২১. ড. সেলিম মাহমুদ (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি), ২২. আবুল এহতেশাম আবদুল মোহাইমিন (সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ইউসিবি পিএলসি), ২৩. উৎপল পাল (আরমিট পিএলসি), ২৪. প্রদীপ কুমার বিশ্বাস, ২৫. মোহাম্মদ জাহিদ, ২৬. মো. শহীদ, ২৭. মো. ফরমান উল্লাহ চৌধুরী, স্বত্বাধিকারী, ভিশন ট্রেডিং ও প্রটোকল অফিসার, আরমিট পিএলসি, ২৮. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (স্বত্বাধিকারী, ক্লাসিক ট্রেডিং ও এজিএম, আরামিট পিএলসি), ২৯. মো. সুমন, ৩০. মো. ইলিয়াস তালুকদার, ৩১. ওসমান তালুকদার , ৩২. মোহাম্মদ মিছাবাহুল আলম (স্বত্বাধিকারী, মডেল ট্রেডিং ও জুনিয়র অফিসার, আরামিট পিএলসি), ৩৩. মোহাম্মদ ফোরকান: হুন্ডি সহকারী, সাতকানিয়া, চট্টগ্রাম, ৩৪. মুহাম্মদ বখতিয়ার: হুন্ডি সহকারী, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৩৫. মো. হারুন: হুন্ডি সহকারী, রাউজান, চট্টগ্রাম।
তদন্ত শেষে অভিযোগের দায় থেকে শরীফ জহীর (সাবেক পরিচালক, ইউসিবি পিএলসি)কে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই চার্জশিটটি দুদক কর্তৃক বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রেরণ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
Posted ০৭:৫০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com