Ad
x

সাভার ও যশোরে নারী উদ্যোক্তাদের ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ

শনিবার, ২০ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭৬১ বার পঠিত

সাভার ও যশোরে নারী উদ্যোক্তাদের ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প-টেকনিক্যাল অ্যাসিস্টেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম’-এর আয়োজনে সাভারে শেষ হলো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যাংকিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সাভারের মাসজিদুল ইলাহ সড়কের কলেজ অব ক্রিশ্চিয়ান থিয়োলজি বাংলাদেশের প্রশিক্ষণ কক্ষে এ কোর্সের আয়োজন করা হয়।

এ প্রশিক্ষণে২৫ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের ঋণ গ্রহণ বিষয়ক কারিগরি সহায়তাওপ্রদান করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অন্যদিকে যশোরেও একই বিষয়ে আরেকটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। শহরের মুজিব সড়কের জয়তী সোসাইটির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন নারী উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়। এসময় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম পিকুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার আহসান হাবিব, ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর এবং সাভার ছাড়াও আরো ৬টি জেলা ও উপজেলায় ২৫ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com