Ad
x

অক্ষয় এবার খেলেন হাতির মূত্রের চা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪০২ বার পঠিত

অক্ষয় এবার খেলেন হাতির মূত্রের চা

শুটিংয়ের কাজে এই মুহূর্তে স্কটল্যান্ডে বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘ কর্মবিরতির পর আবারো শুটিংয়ের কাজ শুরু হওয়ার কারণে এবারের জন্মদিনটিও তার পার করতে হয়েছে কাজের মধ্য দিয়ে। ভক্ত-অনুরাগীরা তাকে ভালোবাসা জানাতে ভুলেননি।

কিছুদিন আগেই জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ উপস্থাপক বেয়ার গ্রিলসের সঙ্গে লাইভে দেখা গিয়েছিল অক্ষয়কে। যেখানে বেশকিছু গোপন তথ্য সবার সামনে নিয়ে এসেছেন তিনি।

অনুষ্ঠানটি চলাকালীন এক সময় বেয়ার গ্রিলসের বানানো হাতির মূত্র থেকে চা খেতে দেওয়া হয় অক্ষয়কে। সেই চা পান করেছেন তিনি। পানের পর অক্ষয়কে জিজ্ঞাসা করা হয়, অনুষ্ঠানটির এই পর্ব নিয়ে কতোটা শঙ্কিত ছিলেন তিনি?

জবাবে অক্ষয় সরাসরি বলেন, ‘শঙ্কিত ছিলেন না। বরং উচ্ছ্বসিত ছিলেন।’ কারণ হিসেবে তিনি জানিয়ে দেন এর নিয়মিত গোমূত্র পান করার অভ্যাস রয়েছে তার। হাতির মূত্রের চা খেতেও তার কোনো অসুবিধা হয়নি। বরং তিনি বেশ উত্তেজিত ছিলেন সেটি পান করার জন্য। একটি নতুন অভিজ্ঞতা হবে তাই।

তার সেই বক্তব্য প্রকাশ হওয়ার পর থেকেই অনেক দর্শক ব্যাপারটিকে দেখছেন বেশ নেতিবাচক হিসেবে। এ মন্তব্য করার মাধ্যমে অনেকে মনে করছেন অক্ষয় ভারতের কোনো এক বিশেষ সংগঠনকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানটিতে অক্ষয় আরো জানান, ২০২১ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘বেল বটম’ সিনেমার জন্য নতুন লুক নিয়ে এসেছেন তিনি। সে কারণে বেশ বড়সড় গোঁফ রাখতে হয়েছে তাকে। পরিচালকের কথায় গোঁফ রাখলেও বাড়িতে শান্তিতে নেই তিনি। পরিবারের সদস্যরা পছন্দ করছে না তার এই নতুন লুক।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com