|

Advertisement
×

অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় কর্ণফুলী ইন্স্যুরেন্সে

মঙ্গলবার, ১৫ জুন ২০২১   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় কর্ণফুলী ইন্স্যুরেন্সে

কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে ম্যানেজমেন্ট ব্যয় বেশি করেছে। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমার থেকে ১ কোটি ১ লাখ টাকা বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে। যা বেঁধে দেওয়া সীমার থেকে ৬.৯৭ শতাংশ বেশি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি রূপালি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ সীমার থেকে ৩ কোটি ৭০ লাখ টাকা বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে। যা বেঁধে দেওয়া সীমার থেকে ১৭.৭৫ শতাংশ বেশি।

এদিকে কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ লীজ সম্পদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস)-১৬ পরিপালন করছে না বলে জানিয়েছে নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ আগামি বছর থেকে আইএফআরএস-১৬ পরিপালনের লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৮২ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৪ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪২.৯০ টাকায়।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com