|

Advertisement
×

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যু, আজ ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যু, আজ ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তাঁর মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। সংগঠনটির অন্যতম সভাপতি হিসেবে তিনি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক আগেই মারা গেছেন।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com