Ad
x

অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি পুঁজিবাজারের পরিসর

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫১০ বার পঠিত

অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি পুঁজিবাজারের পরিসর

বাংলাদেশের অর্থনীতি গত ১০-১২ বছরে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। আকারও বেড়েছে কয়েকগুণ। অর্থনৈতিক উন্নয়নে অকল্পনীয় কিছু সাফল্য দেখা দিয়েছে। এ অগ্রগতির সঙ্গে তুলনা করলে দেখা যায়, দেশের পুঁজিবাজারের খুব বেশি বিস্তৃতি ঘটেনি। অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি আমাদের পুঁজিবাজার। বরং ক্ষেত্রবিশেষে বিপরীত চিত্র দেখা গেছে। এ কারণে বলা চলে আমাদের পুঁজিবাজারের বিকশিত হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তাই নতুন বছরে পুঁজিবাজাররে সঠিক পদক্ষেপ নিতে পারলে বিকশিত হওয়ার অনেক সুযোগ রয়েছে।

করোনার মধ্যেও গত ছয়-সাত মাস ধরে পুঁজিবাজারে এক ধরনের ইতিবাচক ধারা বিরাজ করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। এ আস্থা ধরে রাখতে পারলে নতুন বছরে বাজার সম্ভাবনার পথে অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য বাজারের গভীরতা বাড়ানোর পাশাপাশি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা যেমন ধরে রাখা যাবে না, তেমনি নতুন বিনিয়োগও আসবে না। পাশাপাশি বাজারে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আমাদের বাজারে এখনো ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর সংখ্যাই বেশি। এখনো আমাদের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণণ আশানুরূপ নয়। যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখাবেন।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দেশের ইউনিয়ন পর্যায় থেকে বিদেশে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ খোলার উদ্যোগ নিয়েছে। এটি একটি ভালো পদক্ষেপ। অনেকেই মনে করেন, জেলা-উপজেলা পর্যায়ে ব্রোকারেজ হাউস ছড়িয়ে দেওয়া মানে শুধু কিছু আর্থিক লেনদেন হওয়া। সেটি যেমন, ঠিক তেমনি পুঁজিবাজারের বিস্তার না ঘটালে মানুষ এ বাজার সম্পর্কে জানবে কী করে? বর্তমানে এমন অনেক উপজেলা আছে, যেখানে স্থানীয়ভাবে মাঝারি মানের অনেক সফল শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তারা পুঁজির জন্য এখনো ব্যাংকনির্ভর। তাদের অনেকেই জানে না, পুঁজিবাজার থেকেও অর্থ সংগ্রহ করা যায়। এটি সম্ভব হলে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তারাও লাভবান হবেন। বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনীতির আকারের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারও বিকাশ লাভ করবে। যা দেশের অর্থনীতির ভিতকে আরও মজবুত ও টেকসই করবে।

Facebook Comments Box

Posted ০৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com