সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ৩১ মার্চ

বুধবার, ২৪ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৫৭ বার পঠিত

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ৩১ মার্চ

আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যংক লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৪ হাজার কোটি টাকা এবং এক হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯ পয়সা, আর এককভাবে (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৩ পয়সা।
এ কোম্পানির ১৬১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৮৬৮টি শেয়ারের মধ্যে ৪.১১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২.৭৫ সরকার, ২৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭৪ শতাংশ বিদেশি এবং ৩৯.২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com