মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইডিএলসির ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন

বুধবার, ০৩ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৫৫ বার পঠিত

আইডিএলসির ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন

তারল্য বাড়াতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে ২৫৫ কোটি টাকার নন-কনভারটিবল জিরো কুপুন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানায়, বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, অসুরক্ষিত এবং অতালিকাভুক্ত জিরো কুপন বন্ড। বন্ডটি ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে।

এ বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেটস এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স চলমান অর্থায়নের প্রয়োজনীয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com