Ad
x

আইপিও আবেদন বাতিল হচ্ছে ডেল্টা হসপিটালের

বুধবার, ০৩ জুন ২০২০   প্রিন্ট   ৭১৯ বার পঠিত

আইপিও আবেদন বাতিল হচ্ছে ডেল্টা হসপিটালের

নিজস্ব প্রতিবেদক : গত ১ জুন অনুষ্ঠিত কোম্পানির ২০৮ তম সভায় ডেল্টা হসপিটালের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলন করার জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন করেছিল।
গত ২২ মার্চ বিকাল ৫টায় শুরু হওয়া বিডিংয়ের ৭২ ঘন্টায় বা বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টায় এই কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে।

বিডিংয়ে ৮৮ জন বিডার দর প্রস্তাব করেন। এরমধ্যে ১৫ টাকা দরে সবচেয়ে বেশি ১৪ জন বিডার দর প্রস্তাব করেছেন। এরপরে ১৪ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ১১ জন বিডার।

বিডিংয়ে ৮৮ জন বিডার সর্বোচ্চ ৪৬ টাকা থেকে সর্বনিম্ন ১১ টাকার মধ্যে দর প্রস্তাব করেছেন। তারা মোট ৩২ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৯০০ টাকার দর প্রস্তাব করেছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৮তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.৮৪ টাকায় এবং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ১৬.৬২ টাকায়। আর ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১০ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ০৫:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com