মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩১ মে ২০২০   প্রিন্ট   ৬৯৫ বার পঠিত

আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের। এ কোম্পানির ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২০) ১ হাজার ৬৯ কোটি টাকা মুনাফা হয়েছে। যা আগের বছর একই সময় থেক ২২০ কোটি টাকা বা ২৬ শতাংশ বেশি। কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৯২৪ টাকা। আর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। সে হিসাবে ৩ মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১ হাজার ৬৯ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ১৭৪ টাকা।

আর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৬.২৯ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ৮৪৯ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ১৩৮ টাকা। আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস ১.৬৩ টাকা বেশি হয়েছে। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ২২০ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৩৬ টাকা বা ২৫.৯১ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৩১ টাকায়।

Facebook Comments Box
×

Posted ১০:২০ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com