বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৭৮৪ বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কের ৩০ জুন,১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়।এজিএম এ শেয়ারহোল্ডারবৃন্দ লভ্যাংশ অনুমোদনসহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন করেন।
কোম্পানি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৫ টাকা ৩২ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান সায়েদ ফারুক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিচালক সায়েদা মুনিরা আহমেদ, ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক শহিদুল ইসলাম। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারিসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com