Ad
x

আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৫২ বার পঠিত

আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ জুন,১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

১ ডিসেম্বর কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৮৩ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক গোলাম মোস্তফা, সিএফও, কোম্পানি সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com