রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
পপুলার লাইফ ইন্স্যুরেন্স

‘আল আমীন বীমা ও আল আমীন একক প্রকল্প’ বিষয়ক পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

‘আল আমীন বীমা ও আল আমীন একক প্রকল্প’ বিষয়ক পর্যালোচনা সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে তিন দিনব্যাপী চলমান বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে ‘আল আমিন বীমা ও আল আমীন একক বীম’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

আজ শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রয়েছন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। এছাড়াও আলোচনায় অংশ নিচ্ছেন, ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালক পরিচালকবৃন্দ।

তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে জনপ্রিয় বীমা, ইসলামি ডিপিএস, আল বারাকাহ আইডিপিএস প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা।


কক্সবাজারের হোটেল সী প্যালেসে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল ২২ অক্টোবর পর্যন্ত।

তিন দিনের এই সম্মেলনে কয়েকটি পর্বে বিশেষ উন্নয়ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ।

Facebook Comments Box
×

Posted ০২:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com