রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আস্থা লাইফ ও গোল্ডেন হেলথ কেয়ার সার্ভিস’র মাইক্রো ইন্স্যুরেন্স চুক্তি

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

আস্থা লাইফ ও গোল্ডেন হেলথ কেয়ার সার্ভিস’র মাইক্রো ইন্স্যুরেন্স চুক্তি

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গোল্ডেন হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে মাইক্রো ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৬ জানুয়ারি আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং গোল্ডেন হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে গোল্ডেন হেলথ কেয়ার সার্ভিস লিমিটেডের সকল সদস্যগণ আস্থা লাইফের মাইক্রো ইন্স্যুরেন্স সুবিধার মাধ্যমে জীবন বীমা সুরক্ষার আওতাভুক্ত হবেন। এতে সদস্যদের আর্থিক নিরাপত্তা ও ঝুঁকি সুরক্ষার একটি কার্যকর ও টেকসই ব্যবস্থা সুনিশ্চিতকরণের মধ্য দিয়ে মাইক্রো ইন্স্যুরেন্স খাতকে আরো শক্তিশালী করার নতুন দ্বার উন্মোচন হলো।

এরই ধারাবাহিকতায় এই অংশীদারীত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান স্বস্থ্যসেবা ও জীবন বীমা খাতে আরও সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী বীমা সুবিধা সম্প্রসারণে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কোম্পানীটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে অবদান রাখার লক্ষ্যে বদ্ধপরিকর।

Facebook Comments Box

Posted ০৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com