শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আগামীকাল

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ১৫৩৬ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আগামীকাল

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রাথমিক গ্রণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৩ জুন ৭৭৯তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি সাধারণ শেয়ার আইপিরও মাধ্যমে ইস্যু করবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৯৩ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া সম্পদ পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ০৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com