|

Advertisement
×

ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড সভা অনুষ্ঠিত

বুধবার, ০৯ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩৪৭ বার পঠিত

ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ১৫৫তম বোর্ড অব গভর্নরস এর সভা অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে মঙ্গলবার (৮ নভেম্বর) একাডেমির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোর্ড অব গভর্নরস এর সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী; বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা) আবদুল্যাহ হারুন পাশা; জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম; সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওয়াসিফুল হক; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা সৈয়দ নাসির এ চৌধুরী; বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং ইন্স্যুরেন্স অ্যাকাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম ইব্রাহিম হোসাইন, এসিআইআই।

Facebook Comments Box

Posted ০৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com