|

Advertisement
×

ইবিএলের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২০   প্রিন্ট   ৬৭৭ বার পঠিত

ইবিএলের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল)। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ডসভায় প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৬ পয়সা।
অন্যদিকে এককভাবে শুধু ইবিএলের শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ১ টাকা ৩ পয়সা, যা গত বছের একই সময়ে ছিল ৯৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮ পয়সা। আর এককভাবে এনএভিপিএস ছিল ৩২ টাকা ৬০ পয়সা।
প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ইবিএলের নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ২৪ পয়সা, আর এককভাবে ৩ টাকা ৯৪ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com