Ad
x

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা

রবিবার, ০৩ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৫০ বার পঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩০তম সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয় সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার ।

পর্ষদের সভায় কোম্পানির বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করা হয় এবং কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের জন্য পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নানাবিধ দিকনির্দেশনা-পরামর্শ দেয়া হয়।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এম. জি. ফারুক, কোম্পানি স্বতন্ত্র পরিচালক এ. জেড. এম. শামসুল আলম ও মোঃ আমিরুল হাসান, মুখ্য উপদেষ্টা আলহাজ মোঃ আনোয়ার হোসেন, কনসালট্যান্ট এ. কে. মমতাজ খাঁন, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আখতারুজ্জামান।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com