রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের বন্ড ছাড়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

ইসলামী ব্যাংকের বন্ড ছাড়ার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৮০০ কোটি টাকার মুদারাবা বন্ড ছাড়বে। রোববার (২০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভাচুয়ালি কোম্পানির ২৯৬তম সভা বিকেল ৩টায় শুরু হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দিবে। বিএসইসির অনুমোদনের পরই পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে ব্যাংকটি। এখনে যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে।

Facebook Comments Box
×

Posted ০৩:১৯ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com