রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বুধবার, ০২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৪৮ বার পঠিত

ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬০০ কোটি টাকার মুদরাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সূত্র মতে, এই বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট, আনসিকিউরিড, আনলিস্টেড সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে সাত বছর পর বন্ডটির পূর্ণ অবসায়ন হবে। কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক কোটি টাকা।

এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

 

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com