|

Advertisement
×

উত্তরাধিকারীদের মাঝে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৯১ বার পঠিত

উত্তরাধিকারীদের মাঝে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

উত্তরাধিকারীদের মাঝে ৩৮ লাখ ৫৩ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান মৃত হাসান আহমেদের নামে থাকা ৩৮ লাখ ৫৩ হাজার শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২২ সালের ২৪ জানুয়ারি হাসান আহমেদ ইন্তেকাল করেছেন। তার নামে কোম্পানিটির ৩৮ লাখ ৫৩ হাজার ৫৫৪ টি শেয়ার রয়েছে। শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com