বিবিএনিউজ.নেট
বুধবার, ০৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪১৯ বার পঠিত
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ববি দেওল। ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু তার। সাফল্য পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি ববিকে। সিনেমাটির জন্য সেই বছরই ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক অভিনেতার পুরস্কার লাভ করেন।
চলতি অক্টোবরে সেই যাত্রার ২৫ বছর পূর্ণ করলেন এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে মাঝে মধ্যে পিছিয়েও পড়তে হয়েছে তাকে। নিতে হয়েছে বিরতি। তবে নতুন উদ্যমে আবারও ফিরেছেন তিনি তারকাসুলভ প্রত্যাবর্তনে।
ভক্তদের সামনে এখনো তিনি হাজির হচ্ছেন সিনেমা কিংবা ওয়েব সিরিজ দিয়ে। সেগুলো তাকে এই বয়সেও প্রশংসিত করছে। যা নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল।
বলিউডে নিজের দীর্ঘ সময় পার করার উপলক্ষে ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন ববি। সেখানে তিনি লেখেন, ‘বলিউড যাত্রার ২৫ বছর পূর্ণ হয়েছে আমার। ১৯৯৫ সালের অক্টোবর মাসেই বলিউডে আসা। অনেকটা আবেগ এবং আশা নিয়েই শুরু হয়েছিল যাত্রা। আমি আমার ক্যারিয়ারের উত্থান ও পতন নিয়ে অনেক গর্ববোধ করি।
কারণ এই উত্থান-পতন আমাকে শিখিয়েছে কখনো হাল ছাড়া যাবে না। আপনাকে সবসময় এগিয়ে যেতে হবে। সত্যিই অভিনন্দন ববি তোমায়।’
ববি দেওলের সেই পোস্টে কমেন্ট করতে দেখা যায় তার প্রথম সিনেমা বাসরাতে তার নায়িকা টুইঙ্কল খান্নাকে। তিনি লিখেছেন, ‘আমি কিছুক্ষণ আগেই তোমার একটি ইন্টারভিউ দেখছিলাম। তারপর এই স্ট্যাটাস। সত্যি সব মিলিয়ে রোমাঞ্চিত হয়ে যাচ্ছি।
আমাদের তখনকার বয়স আর এখনকার আমাদের বাচ্চাদের বয়স একই। ভালোবাসা ববি তোমার জন্য।’
এছাড়াও ববি দেওলকে ক্যারিয়ারের রজত জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন তার অনেক সহকর্মী ও ভক্তরা।
Posted ০৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com