|

Advertisement
×

এক্সিম ব্যাংকের ৬শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২১৯ বার পঠিত

এক্সিম ব্যাংকের ৬শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ব্যাংলাদেশ (এক্সিম) লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন এবং অতালিকাভুক্ত সাব-অর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স, অফসোর উন্নয়নমূলক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসের শর্ত পূরণ করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com