নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৭০ বার পঠিত
শেয়ারবাজারের তালিকাভুক্ত এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পািনটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।
৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২৮ পয়সা।
আগামী ০৪ ডিসেম্বর, ২০২৩ বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
Posted ০৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন