Ad
x

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৮৬ বার পঠিত

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভিডিও কনফারেন্সে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেনের সভাপতিতে ভার্চুয়াল এ সম্মেলনে যুক্ত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, পরিচালক আবু বকর চৌধুরী, পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান, পরিচালক লকিয়ত উল্লাহ, পরিচালক মোহাম্মদ নাজিম, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন।
আরও যুক্ত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, ব্যাংকের সব বিভাগ ও শাখা প্রধানরা।
ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল করোনা মহামারির সময়েও ব্যাংকিং সেবা অব্যাহত রেখে একটি মানবিক ব্যাংক হিসাবে স্বীকৃত পাওয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ এবং সব কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। তিনি উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবসা বৃদ্ধি ও সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে শাখা ব্যবস্থাপকসহ সব কর্মকর্তাকে নির্দেশনা দেন।
গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে এনআরবিসি ব্যাংককে গণমানুষের জন্য একটি নিরাপদ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে চলতি বছরের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে ২০২০ সালের পরবর্তী ছয় মাসের ব্যবসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক লক্ষ্যমাত্রা অর্জনে তাদের অঙ্গিকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com