Ad
x

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৫৬ বার পঠিত

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

এনআরবিসি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি আইপিও আবেদনের তারিখ ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে তারিখ নির্ধারিত হবে। এর আগে বিএসইসির ৭৪৯তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১২ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১২০ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১৩ টাকা ৮৬ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com