Ad
x

এনবিআরসহ বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক

রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৭০৪ বার পঠিত

এনবিআরসহ বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক

গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আমদানি-রফতানির আড়ালে আল মুসলিম গ্রুপের ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানা যায়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিভিন্ন সময় পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের উপপরিচালক এদিক বিল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল ওই অভিযোগের দায়িত্বে রয়েছেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আতাউল কবির ও বজলুর রশিদ।

Facebook Comments Box

Posted ০৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com