|

Advertisement
×

এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৫৭ বার পঠিত

এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ৫০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসির সূত্র মতে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড, কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড। যার কূপন হার ৯.৫০% থেকে ১২.৫০%।

পারপেচ্যুয়াল বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনসিসি ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-ও ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com